ঢাকাMonday , 22 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

Link Copied!

রাজশাহীতে নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

এর আগে স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজের জন্য স্ত্রী বাইরে গেলে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি ধরে নিজের ১৪ বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে নজরুল ইসলাম ওরফে নজরুল কসাই (৫০)। ২০১৮ সালের ১৪ মে ভোরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিলিন্দা মহল্লায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনা কাউকে জানালে তার মাকে জবাই করে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24