ঢাকাSunday , 21 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী

Link Copied!

জামালপুরজামালপুর পৌরসভা শহরের রশিদপুরে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীও দগ্ধ হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতের নাম শিপ্রা খাতুন (২১)। তার স্বামী ইকরামুল ইসলাম শুভ্রকে (২৯) আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি রেজাউল করিম বলেন, শুভ্র পেট্রোলের ব্যবসা করেন। সকালে সিলিন্ডার বিস্ফোরণ হলে পেট্রোলের বোতলেও আগুন লাগে। এতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার স্ত্রী মারা যান।

শুভ্র নিজেও আগুনে দগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24