
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
একই সঙ্গে প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টাইনে রয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন রোববার (২১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান শনিবার (২০ মার্চ) কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। রোববার তার রেজাল্ট পজিটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



