ঢাকাSaturday , 20 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চার যাত্রী নিহত

Link Copied!

দুর্ঘটনা-Accident

বগুড়ায় শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা হয়। হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

বগুড়া ছিলিমপুর (মেডিক্যাল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মণ্ডল জানান, শেরপুর উপজেলায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে দুইজন এবং চিকিৎসাধীন অবস্থায় শজিমেক হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস মহাসড়কের শেরপুর উপজেলার দশমাইল এলাকায় পৌঁছালে ঢাকাগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হন। আর দুর্ঘটনায় গুরুতর আহত আটজনকে উদ্ধার করে দ্রুত শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়কে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন মহাসড়কের উভয়পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় দুই ঘণ্টা পর সড়কটিতে যানচলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম আনাম জানান, দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানান চেষ্টা চলছে। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ থাকলেও কিছু সময় পরেই যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24