ঢাকাFriday , 19 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৩

Link Copied!

দুর্ঘটনা-Accident

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে উপজেলার হাইলাঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার দারিয়ারপুর উত্তরপাড়ার আজাদের ছেলে রাশেদুল (২৮), একই গ্রামের আজগড় আলীর ছেলে সাকিব (১৯) ও শক্তিপুর গ্রামের আমজাদের ছেলে সিএনজি অটোরিকশার চালক আশিক (২২)।

শুক্রবার (১৯ মার্চ) সকালে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভোর রাতে শাহজাদপুরের হাইলাঘাটের গ্যাস পাম্প থেকে গ্যাস তুলে সিএনজিটি বিসিক বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিল। এসময় বাঘাবাড়িগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ ৩ জন নিহত হয়। এ সময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24