ঢাকাFriday , 19 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Link Copied!

accidentসিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া-নগর মহাসড়কের শাহজাদপুরের হালুয়াঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তরপাড়ার আজগার শেখের ছেলে সাকিব (১৭), আজাদ শেখের ছেলে রাশেদুল ইসলাম (২৬) ও শক্তিপুরের আমজাদ আলীর ছেলে অটোরিকশা চালক আশিক (২০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, অটোরিকশাটি তাড়াশের শাহ জিন্দানী (রঃ) এর ওরশ শরীফে যাচ্ছিল। এটি বগুড়া-নগর মহাসড়কের শাহজাদপুরের হালুয়াঘাটি এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর ভেতরে থাকা দুই যাত্রী ও সিএনজির চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

ওসি বলেন, খবর পেয়ে ভোরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করে। পরে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24