ঢাকাFriday , 19 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবিতে লেকচারার অ্যাসিটেন্ট প্রফেসর’স ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

Link Copied!

bauমুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) লেকচারার অ্যাসিটেন্ট প্রফেসর’স ফোরাম বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘মরণ সাগর’ এর পার্শ¦বর্তী জায়গাগুলোতে আম ও লিচুর চারা রোপণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যলয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, লেকচারার অ্যাসিটেন্ট প্রফেসর’স ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মস‚চিতে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন প্রজন্মের শিক্ষকদের আগামী দিনগুলোতে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24