ঢাকাTuesday , 16 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ওয়াজ মাহফিল শেষ করে বাড়ি ফেরার পথে বক্তাসহ নিখোঁজ ৪

Link Copied!

Bokta-মীর-মোয়াজ্জেম-হোসেন-সাইফীময়মনসিংহের মুক্তাগাছার দুল্লা গ্রামে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে বক্তা মীর মোয়াজ্জেম হোসেন সাইফীসহ চার জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন আকন্দ বরেণ, গত রবিবার (১৪ মার্চ) রাত ১২টার পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলনের বয়ান শেষে বক্তা মীর মোয়াজ্জেম হোসেন সাইফী মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে বিদায় নিয়ে ব্যক্তিগত প্রাইভেটকার যোগে জামালপুর হয়ে রংপুরের উদ্দেশে রওনা হন। রবিবার রাত ১২টা ৫৪ মিনিটে স্ত্রী নাইমা বৃষ্টির সঙ্গে সর্বশেষ মোয়াজ্জেম হোসেন সাইফীর শেষ কথা হয়। এরপর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কেউ রিসিভ করেননি। বর্তমানে ওই মোবাইল ফোন নম্বরটি বন্ধ আছে। নিখোঁজ হওয়ার বিষয়ে মঙ্গলবার ১৬ মার্চ বিকালে পরিবারের পক্ষ থেকে মীর মোয়াজ্জেম হোসেন সাইফীর আত্মীয় যুনায়েদ হাসান একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য পুলিশি তৎপরতা চলছে। মীর মোয়াজ্জেম হোসেন সাইফী ছাড়া অপর নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন– মোয়াজ্জেম হোসেন সাইফীর ব্যক্তিগত গাড়িচালক ফয়সাল (২৪), ক্যামেরাম্যান ইমন (২৮) ও মহাদি হাসান (২৫)।

নিখোঁজ মীর মোয়াজ্জেম হোসেন সাইফীর আত্মীয় যুনায়েদ হাসান জানান, মুক্তাগাছায় মাহফিল শেষ করে রংপুরে অপর একটি মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার বোনের স্বামী। তিনি সঙ্গে থাকা তিন জনকে নিয়ে প্রাইভেটকারযোগে রওনা হন। পথিমধ্যে জামালপুরে আব্দুল খালেক নামে এক ব্যক্তির বাড়িতে রাতযাপন করার কথা ছিল। কিন্তু তিনি সেখানে যাননি।

ময়মনসিংহ লাইভ এর পক্ষ থেকে মীর মোয়াজ্জেম হোসেন সাইফীর ০১৭৫৭৬৩৪২৩৩  নাম্বারে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, মুক্তাগাছা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক তারিক বিন সুলাইমান জানান, প্রধান বক্তা হিসেবে বয়ান শেষে মীর মোয়াজ্জেম হোসেন সাইফী রাত ১২টার পরে খাওয়া-দাওয়া শেষে বিদায় নিয়ে জামালপুর হয়ে রংপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সাইফীর বাড়ি গাজীপুরের টঙ্গীতে। তিনি ঢাকার বায়তুর মামুর জামে মসজিদের খতিব। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইসলামি ওয়াজ মাহফিলে বক্তা হিসেবে বয়ান করে আসছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24