ঢাকাTuesday , 16 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহসহ দেশের কারাগারগুলোতে ৫০ বছরে ৪৫২ জনের ফাঁসি হয়েছে

Link Copied!

ফাঁসির আসামীস্বাধীনতার পর এ পর্যন্ত বিগত ৫০ বছরে ময়মনসিংহের কারাগারসহ দেশের অন্যান্য কারাগারগুলোতে ৪৫২ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরমধ্যে ১৯৭৫ সাল পর্যন্ত কোনও বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। ১৯৭৬ সালের পর থেকে কারাগারগুলোতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দির মৃত্যুদণ্ড কার্যকর শুরু হয়। বর্তমানে কারাগারে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দি রয়েছেন ২০০৫ জন।

এর মধ্যে অর্ধেকেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ১৯৭৭ সালে। কারা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা যায়। তবে এসব বন্দিকে কোন কোন মামলায় কী কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা জানান, মহান মুক্তিযুদ্ধের পর দেশ পরিচালনার দায়িত্ব নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন তিনি। তার শাসনামলে কোনও বন্দির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়নি। কারা অধিদফতর সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে তিনজন বন্দির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে একই বছর ২৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই বছর এত বন্দির মৃত্যুদণ্ড কার্যকর নজিরবিহীন ঘটনা। এসব বন্দির মামলার তথ্য দিতে অপারগতা প্রকাশ করে কারা অধিদফতর।

১৯৭৭ সালের পর ১৯৭৮, ১৯৮০, ১৯৮১, ১৯৮৫, ১৯৮৬, ২০০৪ এবং ২০১৬ সালে সবচেয়ে বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরমধ্যে ১৯৭৮ সালে ১৭ জন, ১৯৮০ ও ৮১ সালে ১৩জন করে বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হয়। ১৯৮৫ সালে ১৩ জন, ১৯৮৬ সালে ২৬ জন, ২০০৪ সালে ১৩ জন এবং ২০১৬ সালে ১০ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ছাড়া ১৯৭৯ সালে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এরশাদের শাসনামলে ১৯৮২ সালে ছয় জন, ১৯৮৩ সালে সাতজন, ১৯৮৭ সালে একজন, ১৯৮৮ সালে দু’জন, ১৯৯০ সালে একজন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খালেদা জিয়ার শাসনামলে ১৯৯২ ও ৯৩ সালে ৫ জন করে, ১৯৯৪ সালে দু’জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর আওয়ামী লীগ শাসনামলে ১৯৯৭ সালে দু’জন ও ২০০১ সালে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চারদলীয় জোট সরকারের সময়ে ২০০২ ও ২০০৩ সালে দু’জন করে, ২০০৫ সালে পাঁচজন, ২০০৬ সালে চারজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।

ওয়ান ইলেভেনের সরকারের সময় ২০০৭ সালে ছয়জন ও ২০০৮ সালে আটজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। এরপর ২০০৯ সালে চারজন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১০ সালে নয়জন, ২০১১ সালে পাঁচজন, ২০১২ সালে একজন, ২০১৩ সালে দু’জন, ২০১৫ সালে চারজন, ২০১৭ সালে ছয়জন, ২০১৯ সালে দু’জন এবং ২০২০ সালে দু’জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ।

৪ মার্চের (২০২১) তথ্য অনুযায়ী বর্তমানে কারাগারে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দি রয়েছেন ২০০৫ জন। এ বছর (২০২১) কোনও মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24