ঢাকাTuesday , 16 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের প্রধান অস্ত্র বিক্রেতা যুক্তরাষ্ট্র, বড় ক্রেতা সৌদি আরব

Link Copied!

গত পাঁচ বছরে সারা বিশ্বে যে পরিমাণ অস্ত্র বিক্রি হয়েছে তার এক-তৃতীয়াংশের বেশি যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে। আর এ সময়ে সৌদি আরব সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে।

স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই সোমবার তাদের বার্ষিক রিপোর্টে এসব তথ্য জানিয়েছে। এ রিপোর্টের তথ্যমতে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র একাই সারাবিশ্বের শতকরা ৩৭ ভাগ অস্ত্র বিক্রি করেছে।

এই সময় যুক্তরাষ্ট্র যে অস্ত্র বিক্রি করেছে তার শতকরা ৪৭ ভাগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছে। এর প্রধান ক্রেতা ছিল সৌদি আরব। এই ৪৭ ভাগ অস্ত্রের মধ্যে ২৪ ভাগ একা সৌদি সরকার কিনেছে।

এসআইপিআরআই আরো জানিয়েছে, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র যে অস্ত্র বিক্রি করেছিল তার তুলনায় ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত শতকরা ১৫ ভাগ অস্ত্র বিক্রি বেড়েছে।

এ দিকে রাশিয়া এখনো বিশ্বে অস্ত্র রফতানির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সারা বিশ্বের মোট অস্ত্রের এক-পঞ্চমাংশ রফতানি করে থাকে মস্কো। তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত গত পাঁচ বছরে দেশটির অস্ত্র রফতানি কমেছে শতকরা ২২ ভাগ। রাশিয়া থেকে ভারত অস্ত্র আমদানি কমিয়ে দেয়ার কারণে রাশিয়ার অস্ত্র বিক্রি মূলত কমেছে।

বিশ্বের তৃতীয় প্রধান অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে ফ্রান্সের নাম উঠে এসেছে। দেশটি সারাবিশ্বের শতকরা আট ভাগ অস্ত্র রফতানি করে থাকে। ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা দেশ হচ্ছে ভারত, মিশর ও কাতার। জার্মানি এবং চীন পঞ্চম অবস্থানে রয়েছে। আলজেরিয়া, বাংলাদেশ ও পাকিস্তান হচ্ছে চীনের প্রধান অস্ত্র ক্রেতা দেশ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24