ঢাকাTuesday , 16 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় লণ্ডভণ্ড ব্রাজিল, আবারও স্বাস্থ্যমন্ত্রী পরিবর্তন

Link Copied!

করোনার তাণ্ডবে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। এমন পরিস্থিতিতে করোনা মহামারি প্রতিরোধে ব্যর্থতার দায়ে সরিয়ে দেয়া হলো ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েলোকে। সোমবার এ ঘোষণা দেন প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

এ নিয়ে করোনা মহামারির মধ্যে ৩ জন স্বাস্থ্যমন্ত্রীকে পরিবর্তন করলেন দেশটির প্রেসিডেন্ট। যদিও করোনা মোকাবিলায় শুরু থেকেই কড়াকড়ি বা লকডাউন বিরোধী ছিলেন খোদ প্রেসিডেন্ট। এমনকি ভ্যাকসিন নেয়ার বিরোধিতা করে বিবৃতিও দিয়েছেন বলসোনারো।

দেখটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ১৫ লাখের বেশি। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৭৯ হাজারের বেশি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24