ঢাকাTuesday , 16 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লা লিগায় এই রেকর্ড শুধু মেসির

Link Copied!

লিওনেল মেসির পায়ের জাদু মানেই নতুন কোনো রেকর্ড। যে পা দিয়ে রেকর্ড গড়েন সেই পা দিয়েই যেনো আবার ভাঙেন। এ বার লা লিগায় হুয়েস্কার বিপক্ষে জোড়া গোল করে এক অনন্য উচ্চতায় পৌঁছালেন আর্জেন্টাইন জাদুকর।

লা লিগার ইতিহাসে মেসি একমাত্র ফুটবলার যিনি টানা ১৩ মৌসুম ধরে ২০টি অথবা তার বেশি গোল করেছেন। এ ছাড়া বার্সেলোনার হয়ে ৭৬৭তম ম্যাচে খেলেছেন মেসি, এর আগে জাভি হারনান্দেজ সমান ম্যাচ খেলেছেন। আর এক ম্যাচ খেললেই তিনি ছাড়িয়ে যাবেন স্পেনের বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।

বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৭৬৭ ম্যাচে মেসি গোল করেন ৬৬১টি। গোলে সহায়তা করেন ২৯০বার।

সোমবার রাতে ঘরের মাঠে ম্যাচের ১৩ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। তবে বিরতিতে যাওয়ার আগে (৪৫+৪) হুয়েস্কার রাফায়েল মির গোল করে ব্যবধান কমান।

বিরতি থেকে ফিরেই অস্কার গোল করে বার্সেলোনাকে আরও এগিয়ে নেন। আর ৯০ মিনিটে মেসি তার জোড়া গোল পূর্ণ করে বার্সেলোনাকে ৪-১ ব্যবধানের জয় উপহার দেন।

এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরো কমেছে কাতালানদের। ২৭ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৫৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24