ঢাকাTuesday , 16 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়

Link Copied!

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে বড় জয় পেয়েছে বার্সেলোনা। সোমবার রাতে ন্যু ক্যাম্পে তারা ৪-১ গোলে হারিয়েছে হুয়েস্কাকে। এই জয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। গোল পেয়েছেন আঁতোয়ান গ্রিজমান ও অস্কার মিনগুয়েজও।

ঘরের মাঠে ম্যাচের ১৩ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। তবে বিরতিতে যাওয়ার আগে (৪৫+৪) হুয়েস্কার রাফায়েল মির গোল করে ব্যবধান কমান।

বিরতি থেকে ফিরেই অস্কার গোল করে বার্সেলোনাকে আরও এগিয়ে নেন। আর ৯০ মিনিটে মেসি তার জোড়া গোল পূর্ণ করে বার্সেলোনাকে ৪-১ ব্যবধানের জয় উপহার দেন।

এটা ছিল লা লিগায় চলতি মৌসুমে মেসির ২০তম গোল। ইউরোপের প্রথম সারির লিগে একমাত্র খেলোয়াড় হিসেবে এ নিয়ে টানা ১৩তম বার ২০ কিংবা তার অধিক গোল করলেন মেসি। আর এই ম্যাচটি ছিল বার্সার জার্সি গায়ে তার রেকর্ড ৭৬৭তম ম্যাচ। এর মধ্য দিয়ে মেসি ছুঁয়ে ফেলেছেন বার্সা কিংবদন্তি জাভিকে।

এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরো কমেছে কাতালানদের। ২৭ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৫৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24