ঢাকাSunday , 14 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় মৃত্যু ১৮ জনের, শনাক্ত ১১৫৯

Link Copied!

corona update 2

করোনাভাইরাসে শনাক্ত নতুন রোগী ও মৃত্যু অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে আরও ১৮ জনের। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। মাত্র কয়েক দিন আগেও শনাক্তের হার ছিল ৩ শতাংশেরও কম।

রোববার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ছয়জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৪৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৫২৮টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৬৪ হাজার ৫৫১টি।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১১ মার্চ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৫১৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৪২ জন ও নারী ২ হাজার ৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন ও ষাটোর্ধ্ব ১২ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগের একজন আছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24