ঢাকাSaturday , 13 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ড্যাবের রক্তদান কর্মসুচীর উদ্বোধন

Link Copied!

BNP Mymensinghস্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ময়মনসিংহ মহানগর শাখার যৌথ উদ্যোগে ১৫ দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার দুপুরে নগরীর বিএনপি কার্যালয়ে ড্যাব মহানগর সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে কর্মস‚চীর উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ও অধ্যাপক শেখ আমজাদ আলী।

এসময় মহানগর যুগ্ম আহবায়ক শাহ শিব্বির আহমদ বুলু, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম, কায়কোবাদ মামুন, শামীম আজাদ, যুবদলের দক্ষিণ জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবকদলের দক্ষিণ জেলা সভাপতি শাহিদুল আমিন খসরু, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর সভাপতি আতাহারুল হক তালুকদার রিপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম রবিন, দক্ষিণ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তাপস সরকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের ৫০ জন নেতাকর্মী রক্তদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি মানবতার দল হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রক্তদান কর্মসুচীর মাধ্যমে অন্যের জীবন বাঁচাতে চেষ্টা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উৎপাদন ও উন্নয়নের রাজনীতির মধ্যদিয়ে বাংলাদেশে নতুন ধারার রাজনীতির সুচনা করেছিলেন। ##

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24