ঢাকাSaturday , 13 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বড় ব্যবধানে হার ভারতের, লজ্জার রেকর্ড কোহলির

Link Copied!

একই স্টেডিয়ামে খেলা, শুধুমাত্র ধরণ আলাদা। ২০২১ সালের প্রথম টি-২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারল ভারত। মাত্র ১৫.৩ ওভারে ম্যাচ শেষ করে ফেলল ইংল্যান্ড। পাশাপাশি লজ্জার রেকর্ড গড়লেন অধিনায়ক বিরাট কোহলি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পিছিয়ে পড়েও দূর্দান্ত ভাবে ফিরে এসেছিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় স্পিনারের দাপটে ধরাশায়ী হয়েছিল প্রতিপক্ষ। দ্বিতীয় ইনিংসে ৫টি করে উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল ও অশ্বিন। এক ইনিংস ও ২৫ রানে চতুর্থ টেস্টে জিতেছিলেন বিরাটরা। সিরিজ জয়ই শুধু নয়. ভারত পৌঁছে যায় ওয়ার্ল্ড টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই ছন্দপতন।

অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, কেএল রাহুল ও রোহিত শর্মা ওপেন করবেন। সেক্ষেত্রে বেঞ্চে থাকবেন শিখর ধাওয়ান। শেষ পর্যন্ত অবশ্য রাহুল ওপেন করলেও, রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। তার বদলে সুযোগ পান ধাওয়ান। কিন্তু বিশ্বকাপের মহড়া ম্যাচে ব্যর্থ হলেন রাহুল, ধাওয়ান দু’জনেই। রান পেলেন না বিরাটও। ফলে যা হওয়ার তাই হল।
ভারতের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১২৪ রানে। শ্রেয়াস আইয়ার ছাড়া ১০ রানের গণ্ডি পার হন ঋষভ পন্থ আর হার্দিক পাণ্ডিয়া। জবাবে ব্যাট করতে শুরু থেকেই দাপট ছিল ইংল্যান্ডের। তখন প্রায় ৪ ওভার খেলা বাকি। মাত্র ২ উইকেট হারিয়েই টার্গেট ছুঁয়ে ফেলে ইংলিশরা। জেসন রয় ৪৯, বাটলার ২৮ এবং বেয়ারস্টো ২৬ রানের ইনিংস খেলেন।

এদকে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ হারের পাশাপাশি লজ্জার এক রেকর্ড গড়লেন অধিনায়ক বিরাট কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে ১৪ বার শূন্য রানে আউট হলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল সৌরভ গাঙ্গুলির দখলে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24