ঢাকাFriday , 12 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিদেশীয় টুর্নামেন্ট: ১৮ মার্চ নেপাল যাচ্ছে জাতীয় ফুটবল দল

Link Copied!

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এজন্য আগামীকাল শনিবার থেকেই ক্যাম্প শুরু করছেন খেলোয়াড়রা।

আগামী ১৮ মার্চ কাঠমাণ্ডুর বিমান ধরার আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই অনুশীলন করবেন সাদ-বিপলুরা।

জামাল ভূঁইয়াকে কলকাতা মোহামেডান ছাড়ছে ১৮ মার্চেই। সে ক্ষেত্রে তিনি ঢাকা হয়ে নেপাল যাবেন নাকি কলকাতা থেকেই, সেটি এখনও চূড়ান্ত হয়নি।
মার্চের এই ফিফা উইন্ডোতে জামালকে পেতে আগেই কলকাতার ক্লাবটিকে চিঠি দিয়ে রেখেছিল বাফুফে। পরশুই কলকাতা মোহামেডান থেকে নিশ্চিত করা হয়েছে যে নেপালে প্রথম ম্যাচের চার দিন আগে তারা বাংলাদেশ অধিনায়ককে ছাড়ছে। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে নেপালে তিন দলের লিগ পর্বে খেলা হবে ২৩, ২৫ ও ২৭ মার্চ। লিগের শীর্ষ দুই দল ২৯ মার্চ মুখোমুখি হবে ফাইনালে।

বাংলাদেশ দলের কোচিং স্টাফ তালিকায় গোলরক্ষক কোচ ও ট্রেনার যোগ হচ্ছেন। কাতারে বিশ্বকাপ বাছাই পর্বে দলের সঙ্গে থাকা গোলরক্ষক কোচ লেস ক্লিভলি এবং ফিটনেস কোচ ইভান রাজলগ দলের সঙ্গে যোগ হচ্ছেন এর মধ্যে। অস্ট্রেলিয়ায় থাকা রাজলগ ঢাকার ক্যাম্পেই যোগ দেবেন, গোলরক্ষক কোচ ক্লিভলির যুক্তরাজ্য থেকে সরাসরি নেপাল যাওয়ার সম্ভাবনা বেশি। ভিসা নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটেই নেপাল যাচ্ছে জাতীয় দল। নেপালে পৌঁছে করোনা পরীক্ষায় নেগেটিভ ফুটবলাররা সরাসরি মাঠে নামতে পারবেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24