ঢাকাThursday , 11 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ইসরায়েলপন্থী দল: তথ্যমন্ত্রী

Link Copied!

বিএনপি ইসরায়েলপন্থী দল’ উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ওপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছিল, আওয়ামী লীগ তার প্রতিবাদে সংসদে শোক ও নিন্দা প্রস্তাবের দাবি জানিয়েছিল। কিন্তু খালেদা জিয়া সরকার সেই দাবি মানেনি। এটাই প্রমাণ করে, তারা ইসরায়েলপন্থী।’

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে অনলাইনভিত্তিক সংগঠন ‘কে ফোর্সের’ ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার ইসরায়েলের কাছ থেকে কোনো অস্ত্র কেনেনি। একটি মহল দেশে গুজব ছড়াতে ব্যর্থ হওয়ায় মোটা অংকের টাকার বিনিময়ে আল-জাজিরায় প্রতিবেদন করায়। এটি গাঁজাখুরি রিপোর্ট। আমাদের দেশের তৃতীয় সারির, এমনকি অনলাইন টিভিতেও এর চেয়ে ভালো রিপোর্ট হয়।’
আয়োজক সংগঠন কে-ফোর্সের প্রধান উপদেষ্টা মাহজাবিন খালেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মেন্টর নাজমুস সাকিব ও তাসরিক মোহাম্মদ সিকদার, চিফ অ্যাডমিন শামসুদ্দোহা সরকার সোহাগ প্রমুখ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24