ঢাকাMonday , 8 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধের নির্দেশ

Link Copied!

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (৮ মার্চ) কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।

ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ব্যতীত ল্যাব ও সব ধরনের পরীক্ষা আগামী ২৩ মে পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট নির্দেশনার কপি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার কর্তৃক পাঠানো হয়েছে।

এদিকে আগামী ২৪ মে থেকে দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৭ মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে।

এর আগে দীর্ঘদিন বন্ধ থাকা আবাসিক হলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেও বলা হয়েছে। এছাড়া এর আগে সকল শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে করোনার টিকা প্রদান করা হবে বলেও ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24