ঢাকাWednesday , 3 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় লক্ষীপুরে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

Link Copied!

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ র‌্যালি pic-1বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে লক্ষীপুরে আনন্দ র‌্যালি বের করে জেলা ছাত্রলীগ।

৩ মার্চ (বুধবার) বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার হয়ে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম হায়দার ভৃঁইয়া মাসুম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড: রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামাল রিপন, ছাত্রনেতা আবদুর জব্বার লাভু, সৈয়দ নুরুল আজিম বাবর, সদর থানা ছাত্রলীগের সভাপতি জিসাদ আল নাইয়ান প্রমুখ। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে বাংলাদেশ। গত ২২-২৬ ফেব্রæয়ারি নিউইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) বৈঠকে বাংলাদেশকে এলডিসি উত্তরণের চূড়ান্ত সুপারিশ করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এটি আমাদের দেশের জন্য বড় অর্জন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করিয়েছেন।

প্রসঙ্গত, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে বাংলাদেশ। গত ২২-২৬ ফেব্রæয়ারি নিউইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) বৈঠকে বাংলাদেশকে এলডিসি উত্তরণের চূড়ান্ত সুপারিশ করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24