ঢাকাTuesday , 2 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বাগানে অজ্ঞাত কিশোরীর ঝুলন্ত লাশ

Link Copied!

জামালপুর

জামালপুরে এক অজ্ঞাত এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মার্চ) সকালে মনিরাজপুর মোড় এলাকার একটি মেহগনির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভোরে মসজিদ থেকে ফেরার সময় মুসল্লিরা প্রথমে লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।

জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে অজ্ঞাত ওই কিশোরীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।