ঢাকাTuesday , 2 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এবার মোদীর সাথে শ্রাবন্তী!

Link Copied!

Srabonti-modiএবার মোদীর সাথে সম্পর্ক স্থাপন করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সে সম্পর্ক রাজনৈতিক। ভারতের সরকার দলীয় পার্টি বিজেপিতে যোগদান করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একাধিকবার এই নায়িকাকে তৃণমূলের নানা সভা-সেমিনারে দেখা গেছে। মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পে অংশও নিতে দেখা গেছে তাকে।

এ খবরে শ্রাবন্তীর ভক্তদের মত রীতিমতো চমকে গেছেন তার স্বামী রোশন সিংও।

সোমবার কলকাতার এক পাঁচতারা ব্যাঙ্কোয়েটে বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দেন শ্রাবন্তী। এসময় শ্রাবন্তীকে দলে স্বাগত জানিয়ে তার হাতে বিজেপির পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।

শ্রাবন্তীর বিজেপিতে যোগদানে রোশনের মতো চমকে গেছেন কলকাতার অনেকেই।

কারণ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর মতো এ অভিনেত্রীও তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন। আর হঠাৎ করে তৃণমূলের মোহভঙ্গ ঘটল তার।

আদর্শ পরিবর্তন করে হঠাৎ বিজেপিতে যোগদানের বিষয়ে শ্রাবন্তী জানিয়েছেন, রাজ্যের উন্নয়নের স্বার্থেই এই দলে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’ গড়ে তোলাই লক্ষ্য তার। তাছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তাকে অনুপ্রাণিত করেছে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ব্রিগেড সমাবেশের আগেই শ্রাবন্তীর বিজেপিতে যোগদান দলটির বড় চমক বলে মনে করছেন কলকাতার রাজনীতি বিশ্লেষকরা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24