ঢাকাMonday , 1 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জয় বাংলা কনসার্ট হচ্ছে না এবার

Link Copied!

জয় বাংলা কনসার্টতরুণদের নিয়ে জয় বাংলা কনসার্ট হয়ে আসছিল প্রতিবছরের ৭ মার্চ; কিন্তু কভিড-১৯ মহামারির কারণে এবার তা হচ্ছে না। কনসার্টের আয়োজক সংস্থা ইয়াং বাংলা তাদের ফেসবুক পেজে এক ঘোষণায় বলেছে, কভিড-১৯ প্রাদুর্ভাবজনিত কারণে ইয়াং বাংলা আয়োজিত এবারের ৭ মার্চের জয় বাংলা কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে না।

২০১৫ সাল থেকে প্রতিবছর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন ৭ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট হয়ে আসছিল। একাত্তরের যুদ্ধদিনের অনুপ্রেরণা জোগানো গানগুলো এ কনসার্টে ফিরে আসে তরুণদের কণ্ঠে। প্রতিবছর কয়েক লাখ তরুণ অনলাইনে ও সরাসরি উপভোগ করেছে এ কনসার্ট।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে জয় বাংলা কনসার্ট হয়ে আসছে।

এবার আর্মি স্টেডিয়ামে কনসার্ট না হলেও ঐতিহাসিক এ দিনটি ভার্চুয়ালি উদযাপন করা হবে বলে সিআরআইয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে। ‘ঐতিহাসিক এ দিনটি আমরা ভার্চুয়ালি উদযাপন করব। চোখ রাখুন সিআরআই ও ইয়াং বাংলার ফেসবুক পেজে।’

বিগত বছরগুলোতে আয়োজিত জয় বাংলা কনসার্টে পপ ব্যান্ডগুলো নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করেছে। গতবছরের কনসার্টে বঙ্গবন্ধুর ওপর একটি হলোগ্রাফিক শোও প্রদর্শিত হয়।

২০২০ সালের কনসার্টে প্রথমবারের মতো চমক হয়ে আসেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও ছিলেন সেই কনসার্টে।

ঢাকা শহরের পাড়া-মহল্লার তরুণ-তরুণীদের দল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক তরুণরা দল বেঁধে কেউবা আবার বিচ্ছিন্নভাবে আসেন এ কনসার্টে; তাদের সঙ্গে দূরের অনেক জেলার দর্শকদেরও দেখা যায় কনসার্ট উপভোগ করতে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24