ঢাকাTuesday , 23 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হত‌্যার পর মায়ের লাশ বস্তায় ভরে পুকুরে: ছেলেসহ আটক ২

Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে মাকে হত্যা করে বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনার ২৮ দিন পর ঐ মায়ের মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দক্ষিনকাটদহ এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হতভাগ‌্য ওই মায়ের নাম মমতাজ বেগম (৫৫)। তিনি ওই এলাকার মৃত ফজল বিশ্বাসের স্ত্রী ছিলেন।

এ ঘটনায় হত্যার দায়ে মমতাজ বেগমের ছেলে মুন্নাকে (২৮) আটক করেছে পুলিশ। এ ছাড়া গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহ এলাকার ইয়াসিনের ছেলে রাব্বিকেও আটক করে গোয়েন্দা পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম সান্টু জানান, তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। স্বামী ফজল বিশ্বাসের মৃত্যুর পর ছোট ছেলে মুন্না আর তার মা মমতাজ থাকতেন ঐ বাড়িতে। ২৮ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশে এসে পুকুর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, কী কারণে ছেলেটি তার মাকে হত‌্যা করেছে সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।