ঢাকাSunday , 21 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

Link Copied!

দুর্ঘটনা-Accident

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ি এলাকার পদ্মাসেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শরিয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা (২৭) ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী (২০)।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে দুইটি মোটরসাইকেলে চারজন আরোহী শরিয়তপুর যাচ্ছিল। পথিমধ্যে এক্সপ্রেসওয়েতে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুই মোটরসাইকেল আরোহী।

এছাড়া আহত হয় অপর মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।