ঢাকাSunday , 14 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ভোট কেন্দ্র থেকে কাউন্সিলর প্রার্থী আটক

Link Copied!

Trishalময়মনসিংহের ত্রিশালে ভোটকেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মো. উসমান গনি কুদ্দুস নামের এক কাউন্সিলর প্রার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উসমান গনি ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন।

রোববার সকালে ৯টার দিকে ত্রিশাল পৌরসভার দুখুমিয়া বিদ্যানিকেতন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আটকের পর মুচলেখা রেখে কাউন্সিলর প্রার্থী মো. উসমান গনি কুদ্দুসকে ছেড়ে দেয়া হয়।

ত্রিশালে ব্যালটের মাধ্যমে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪ জন, কাউন্সিলর পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।