ময়মনসিং জেলায় কোভিড-১৯ ভাইরাসে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরো একজন।
সূত্র জানায়, নতুন করে আক্রান্ত সৈয়দা সেলিমা আজাদ নামের ওই নারী ময়মনসিংহ সদরের বাসিন্দা। গতকাল ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার এই নারীর নমুনা সংগ্রহ করা হয়। ময়মনসিংহ পিসিআর ল্যাবে আজ তার নমুনায় করোনা পজেটিভ রিপোর্ট আসে।
উল্লেখ্য, এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৫৩৪জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২৩০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৮জন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



