ঢাকাThursday , 21 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে গৃহবধূর লাশ উদ্ধার : স্বামী গ্রেপ্তার

Link Copied!

Dead-লাশময়মনসিংহের ভালুকায় আয়েশা আক্তার পপি (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে পূর্ব ভালুকা এলাকার একটি বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পরে গৃহবধূর স্বামী নিশাদকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত গৃহবধূর মা ফিরুজা খাতুন গণমাধ্যমকে জানান, দুই বছর আগে পপির সাথে নিশাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই অটোরিকশা কিনে দেয়ার জন্য নিশাদ ও তার বাবা আবদুল লতিফ নানা ভাবে পপিকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। পপিকে তার বাবার বাড়িতে যেতে দেয়া হতো না। এমনকি মোবাইল ফোনেও তাকে কথা বলতে দিতো না নিশাদ ও তার পরিবার।

ফিরুজা খাতুন বলেন, ওরা আমার মেয়েকে খুন করেছে। আমি অসহায়, আমি কী মেয়ে হত্যার বিচার আমি পাবো না?

ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, নিহতের স্বামী নিশাদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সকল আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।