ঢাকাTuesday , 5 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এবার রাহুলকে হারালো ভারত

Link Copied!

মোহাম্মদ শামি ও উমেশ যাদবের পর এবার ভারত হারালো লোকেশ রাহুলকে। নেটে ব্যাটিং অনুশীলনের সময় কব্জির চোট তাকে ছিটকে দেয় সিরিজের মাঝ পথেই।

এক টুইটে রাহুলের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেটে কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এর আগে দুই পেসার শামি-উমেশ চোটে পড়ে দল থেকে ছিটকে যান। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে ইনজুরির শিকার হয়ে দুই পেসারের পথে হাঁটেন রাহুল।

প্রথম দুই টেস্টের একাদশে ছিলেন না সংক্ষিপ্ত সংস্করণের দুর্দান্ত এই ব্যাটসম্যান। তবে দলের ব্যাটিং শক্তি বাড়াতে এবার ভাবা হচ্ছিল তাকে। এর মধ্যেই ইনজুরি সর্বনাশ করে দিয়েছে সব।

বিসিসিআই জানিয়েছে, রাহুলের চোট সারতে লাগতে পারে তিন সপ্তাহ। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে তিনি চলে যাবেন ব্যাঙ্গালুরুর জাতীয় একাডেমিতে। সেখানেই চলবে এই ডানহাতি ব্যাটসম্যানের পুনর্বাসন প্রক্রিয়া।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।