ঢাকাTuesday , 29 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগ ক্ষমতায় আসার পরে কোন অত্যাচার-জুলুম-নির্যাতন হয়নি: পানিসম্পদ উপমন্ত্রী

Link Copied!

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি আমলে শুধুমাত্র নির্যাতন অত্যাচার হয়েছে। কিন্তু আওয়ামী লীগ আসার পরে কোন অত্যাচার জুলুম নির্যাতন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার অঙ্গীকার শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ বাস্তবায়নের জন্য আজ আমরা মুজিব শতবর্ষে দুর্গম চরাঞ্চলে ৮০বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করলাম।

আজ মঙ্গলবার কাচিকাটা বাজারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটার দুর্গম চরে ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিদ্যুতের আলো জ্বালিয়ে ২১ গ্রামের ১০৬৮ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হলো।
মুন্সিগঞ্জ বিদ্যুৎ সমিতির ডিজিএম পঙ্কজ চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা উপজেলা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভির আল নাসিফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।