ঢাকাWednesday , 25 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Link Copied!

sherpurশেরপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে আকলিমা ওরফে শেফালি নামে এক বৃদ্ধা নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনা আরও দুইজন আহত হ‌য়ে‌ছেন।

বুধবার (২৫ ন‌ভেম্বর) দুপু‌রে উপজেলার বাজিতখিলা সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নালিতাবাড়ি উপজেলার সিধুলী গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী।

পু‌লিশ জানায়, শেফালী বেগম নিজ বাড়ি থেকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে সিএনজিযোগে হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় সুলতানপুর নামক স্থানে পৌঁছালে দুই সিএন‌জির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শেফালী বেগমের মৃত্যু হয়। এ সময় আহত হয় দুই যাত্রী।

প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় আহত‌দের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রানী বেগম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।