ঢাকাThursday , 19 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কেনিয়ায় নৌকাডুবিতে ১০ জনের প্রাণহানি

Link Copied!

কেনিয়ায় পণ্য বোঝাই নৌকাডুবিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরও ১০ জন। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বুধবার (১৯ নভেম্বর) বলা হয়েছে, উগান্ডা থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই নৌকাটি কেনিয়ার সিয়া কাউন্টিতে হঠাৎ তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ডুবে মারা যান ১০ জন।

স্থানীয়রা দেখতে পেলে উদ্ধারকারীদের খবর দেন। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বেশ কজন।

ভারী বৃষ্টি আর বাতাসের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। তবে দমকল কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।