ঢাকাWednesday , 18 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঘরের সামনের পুকুর থেকে চুরি হওয়া নবজাতকের মরদেহ উদ্ধার

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে চুরি হয়ে যাওয়া সোহানা (১৭ দিন) নামে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার গাবতলা গ্রামে নবজাতকটির দাদা আলী হোসেনের ঘরের সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নবজাতকের বাবা সুজন খান বলেন, আমার বাবা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই মরদেহ উদ্ধার করে স্বজনরা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। যে পুকুরে মরদেহটি পাওয়া গেছে চুরি যাওয়ার পর ওই পুকুরেও তল্লাশি করা হয়েছিল। সব বিষয় আমলে নিয়ে মূল রহস্য উৎঘটনের চেষ্টা করছি।

মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়েছিল। রোববার (১৫ নভেম্বর) মধ্য রাতের কোনো এক সময় মা-বাবার মাঝ থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে সোমবার (১৬ নভেম্বর) রাতে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করে শিশুটির দাদা আলী হোসেন খান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।