ঢাকাTuesday , 24 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

Link Copied!

প্রাক-প্রাথমিক থেকে ময়মনসিংহসহ সারাদেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি-এর সভাপতিত্বে এক সভায় সিদ্ধান্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীনসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে মন্ত্রী এ সিদ্ধান্ত জানান।

অবশ্য এর আগেই করোনার সতর্কতার জন্য ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় এই ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

তবে লম্বা এই ছুটির মধ্যে শিক্ষার্থীদের বাসার বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।