ঢাকাSunday , 22 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নাগরপুরে ১৬ ব্যবসায়ীকে অর্থদণ্ড

Link Copied!

টাঙ্গাইলের নাগরপুরে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রয় করার অপরাধে দফায় দফায় চলছে ভ্রাম্যমাণ অভিযান। এ অভিযানে রবিবার বিকালে উপজেলার ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ১৪ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

নাগরপুর উপজেলার সহবতপুর ও গয়হাটার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিন মসরুর এ অর্থদণ্ড করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি মূল্যে বিক্রয় করার ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ৩৮ ও ৪০ ধারায় ১৬ জন ব্যবসায়িকে ১৪ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন, অধিক মূল্যে পণ্য বিক্রি ও অবৈধ উপায়ে পণ্য মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়।

করোনা ভাইরাসের অজুহাতে যে সব অসাধু ব্যবসায়ী বেশি দামে জিনিসপত্র বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কার্যক্রম চলমান থাকবে। সেই সাথে যারা সরকারি নির্দেশ না মেনে হোম কোয়ারেন্টাইন মানছেন না এ ব্যাপারে প্রতিবেশি ও পরিবারের অন্যান্য সদস্যদের সরকারি নিয়ম মেনে চলার জন্য সাবধান করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।