ঢাকাWednesday , 18 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আইইডিসিআর’র সাথে যোগাযোগ করা যাবে ইমেইল-ফেসবুকেও

Link Copied!

করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে এখন থেকে হটলাইনের পাশাপাশি ইমেইল, ফেসবুক ও নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ব রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাথে যোগাযোগ করা যাবে। বুধবার বিকালে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, হটলাইনে অনেক কল আসছে। একত্রে অনেক কল আসে বলে অনেকেই পান না। ফলে আমরা একটি ফেসবুক একাউন্ট ও একটি ই-মেইল একাউন্ট খোলা হয়েছে। যাদের ফেসবুক ও ই-মেইলে যোগাযোগ করতে পারেন তারা দয়া করে হটলাইনে কল করবেন না। হটলাইনটি থাকবে শুধুমাত্র যারা ই-মেইল ও ফেসবুকে যোগাযোগের সুযোগ নেই অথবা ব্যবহার করতে পারেন না তাদের জন্য থাকবে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো বলেন, যারা ব্যবহার করতে পারেন তাদের জন্য ই-মেইল ও ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করা অনেক বেশি সহজ হবে। আইইডিসিআর’র ফেসবুক একাউন্টটি হলো- (iedcr,covid-19controol room)এবং ই-মেইল একাউন্টটি হলো (iedcrcovid19@gmail.com)।

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রন্ত হয়েছে ১৪জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩জন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।