ঢাকাSunday , 15 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু পুরোহিতকে হত্যার দায়ে ৪ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

Link Copied!

২০১৭ সালে রাজশাহীর পঞ্চগড় উপজেলায় হিন্দু পুরোহিতকে হত্যার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে রবিবার মৃত্যুদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী (৩০), রাজিবুল ইসলাম (৩০), আলমগীর হোসেন (৩৫) ও রমজান আলী (২২)। তাদের মধ্যে রাজিবুল পলাতক রয়েছেন। বেলা ১১টার দিকে রাজশাহীর দ্রুত ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি ভোরে দেবীগঞ্জ উপজেলা সদরের চীন-মৈত্রী সেতু সংলগ্ন সোনাপাতা এলাকায় পুরোহিত যোগেশ্বর রায়কে (৫০) গলাকেটে হত্যা করা হয়। ওই সময় গোপাল চন্দ্র রায় (৩৫) নামে ওই মঠের আরেক সেবক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ রায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরও দুটি মামলা দায়ের করে দেবীগঞ্জ থানা পুলিশ। সূত্র : ইউএনবি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।