ঢাকাTuesday , 3 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কিশোর নিহত

Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে সংর্ঘষে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম শহিদ নুর মিয়া (১৭)। এ ঘটনায় নিহত নুরের বাবা নাসির উদ্দিনসহ আহত হয়েছেন আরো ১০ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, সংঘর্ষে নিহত নুর মিয়ার বাবা নাসির উদ্দিনের ভাতিজা গোলাম কাদির মিয়ার সাথে তার সৎ বোন তাছলিমার পৈতিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। চাচা নাসির ভাতিজি তাছলিমার পক্ষ নেয়ায় কাদিরের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই মঙ্গলবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে দা, কিরিচ নিয়ে দু’পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষে কাদির মিয়ার লোকজনের ধারলো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন চাচা নাসির ও তার ছেলে শহিদ নুর মিয়াসহ ১০ জন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোর নুরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত নাসিরকে দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।