ঢাকাWednesday , 13 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দিবে আমাল ফাউন্ডেশন

Link Copied!

আবুল বাশার মিরাজ : বিশ্বায়নের এ যুগে আজ আর কোনো জাতির সংস্কৃতিই আমাদের কাছে অপরিচিত নয়। বিশ্বায়নের ছোঁয়ায় সংস্কৃতির লেনদেন হচ্ছে। কিন্তু অন্যের সংস্কৃতি আমরা যতটা গ্রহণ করছি, আমাদের বাংলাদেশের ভাষা ও সংস্কৃতিকে সেভাবে বিদেশীদের কাছে তুলে ধরতে পারছি না। এবার এ কাজটিই করবে আমাল ফাউন্ডেশন। সম্প্রতি আমাল ফাউন্ডেশন এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর বাংলা ল্যাংগুয়েজ ইন্সটিটিউট সম্মিলিত ভাবে বাংলা ভাষাকে বৈশ্বিক স¤প্রসারণের উদ্যাগে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছেন।

আর বিশ্বের অল্প সংখ্যক ইন্সটিটিউট যারা বাংলা ভাষাকে বিদেশী ভাষা হিসেবে বিভিন্ন বিদেশী শিক্ষার্থী, গবেষক, স্কলার, ডিপ্লোমেটস, ব্যাবসায়ী ও বাংলা শিখতে আগ্রহী যারা তাদের শিখিয়ে থাকেন, বি.এল.আই. তার মধ্যে অন্যতম। আমাল ফাউন্ডেশনও বাংলা ভাষার সংরক্ষণ ও স¤প্রসারণ নিয়ে কাজ করতে আগ্রহী। তাই এখন থেকে আমাল এবং বি.এল.আই. যৌথ ভাবে কাজ করবে বাংলা ভাষা ও সাহিত্যকে বৈশ্বিক স¤প্রসারণের জন্য।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইশরাত করিম ইভ, বিএলআই এর হেড মুনমুন রিফাত ও দুই প্রতিষ্ঠানের সদস্যরা। এ বিষয়ে জানতে চাইলে আমাল ফাউন্ডেশনের পরিচালক ইশরাত করিম ইভ বলেন, ‘বাংলা ভাষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আমরা বিএল আই এর সাথে একসাথে কাজ করবো। এতে বিদেশীরা আমাদের দেশের বাংলা ভাষা, শিল্প-সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। তখন তারা উৎসাহী হয়ে খোঁজ করবে, এখানে আরও কী কী আছে। যেমন– চলচ্চিত্র বা সাহিত্য। তারা এগুলো আস্বাদন করার জন্য আমাদের বাংলা ভাষা শিখতে আগ্রহী হবে।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।