ঢাকাMonday , 11 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

উড়ন্ত মেসির কাছে রিয়াল-জুভেন্টাস-পিএসজি’র দলগত হার

Link Copied!

লিওনেল মেসি নিয়ে বেশি কিছু বলার নেই। ফুটবলের এক উচ্চতম আর্টিস্ট। যিনি গত এক যুগ ধরে ফুটবলভক্তদের দিয়ে এসেছেন এই বিনোদনের উচ্চমাত্রার খোরাক। দু’পায়ের জাদুতে রাঙিয়েছেন এই অঙ্গনকে।

শনিবার সেল্ট ভিগোর বিপক্ষে গোলের হ্যাটট্রিক করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ক্যারিয়ারের ৫২তম হ্যাটট্রিক পূর্ণ করলেন এই ক্ষুদে জাদুকর। আর একটি হ্যাটট্রিক করতে পারলেই অপর প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলবেন মেসি। রোনালদোর চেয়ে ১৩৪ ম্যাচ কম খেলে মেসির হ্যাটট্রিক প্রতিদ্বন্দ্বীকে ছুঁই ছুঁই।

সেল্টার বিপক্ষে এক পেনাল্টি ও দুটি দর্শনীয় ফ্রি-কিকে হ্যাটট্রিক করেন মেসি। আট বছর আগে ২০১২ সালে এস্পানিওলের বিপক্ষে এক পেনাল্টি ও দুই ফ্রি-কিকে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

আর সেল্টার বিপক্ষে ৫২তম হ্যাটট্রিকের দিনে মেসির ফ্রি-কিকের গোল সংখ্যাও দাঁড়ায় ৫২-তে। এই সাথে রেকর্ড গড়লেন টানা ১১ বর্ষে ৪০ গোল কিংবা তার অধিক গোল করার রেকর্ড।

সর্বশেষ আট সিজনে লিগ পর্যায়ে মেসির ফ্রি-কিক গোল সংখ্যা ২৮। যা তার ব্যক্তিগত সাফল্যের কাছে দলীয় সাফল্যও হার মেনেছে। মেসি যেখানে সর্বশেষ আট সিজনে ২৮ গোল করেছেন ফ্রি-কিকে, সেখানে ইতালিয়ান সিরি-এ দল জুভেন্টাসের ফ্রি-কিক গোল সংখ্যা (২৭)। লা লিগায় বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হত আট সিজনে ফ্রি-কিক গোল (২৩) এবং লিগ ওয়ানের অন্যতম দল প্যারিস সেন্ট জামেই (পিএসজি)-র শেষ আট সিজনে ফ্রি-কিক গোল সংখ্যা (২০)।

যা মেসির একক কৃতিত্বের কাছে হার মেনেছে অন্যদের দলগত সাফল্য।

এ নিয়ে বার্সেলোনায় তার গোল সংখ্য হলো ৬১২। আর ৩১টি গোল করতে পারলেই পেলের লিগ পর্যায়ের ৬৪৩ গোলের রেকর্ড ভেঙে দেবেন মেসি।

দেখার বিষয় ৩২ বছর বয়সী মেসি আর কত পারেন, এই ফুটবল অঙ্গনকে রাঙিয়ে তুলতে।

সূত্র : স্ক্রলডটইন

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।