ঢাকাMonday , 11 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ অনুপ্রবেশ : দুই ভারতীয়কে ফেরত, ফিরলো এক বাংলাদেশী

Link Copied!

বাংলাদেশের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত দুই ভারতীয় নাগরিক ও ভারতের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত এক বাংলাদেশী নাগরিককে সোমবার নিজ নিজ দেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ৩১ ব্যাটালিয়ন, নেত্রকোনার উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো পাহাড় জেলার রংরা থানার ইমবোলকা গ্রামের মৃত ক্ষীতিন্দ্র মারাকের পুত্র জ্যাকাস সাংমা ও তার ছোট ভাই কিন্ডো এ সাংমা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সাজার মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার সকালে নেত্রকোনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করে।

অপরদিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গাঁওবাড়ী গ্রামের মাইকেলের পুত্র ফ্যাংমান সাংমা ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক থাকার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের তত্বাবধানে স্বদেশ ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়।

এরই প্রেক্ষিতে বিজিবি ৩১ ব্যাটালিয়নের বিজয়পুর কোম্পানী কমান্ডার ও বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের বাগমারা কোম্পানী কমান্ডারের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশ ও ভারতীয় ইমিগ্রেশন পুলিশের মধ্যে সোমবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলসি স্টেশন দিয়ে নিজ নিজ দেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।