ঢাকাSunday , 10 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় ট্রলার ডুবিতে এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ৪

Link Copied!

উপকূলীয় দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীতে রবিবার একটি মাছধরার ট্রলার ডুবির ঘটনায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪ জন। নিহতের নাম খুরশেদ।

রবিবার দুপুর ১টার দিকে ডুবে যাওয়া ট্রলারে থাকা নিখোঁজ জেলেদের বাড়ি আবদুল্লাহপুরে বলে জানা গেছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বরিশাল থেকে ইলিশ মাছ বিক্রি করে ফেরার পথে চরফ্যাশনের আবদুল্লাহপুরের ২০ জেলেসহ একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে যায়। এসময় ১৫ জন তীরে উঠতে পারলেও বাকি জেলেরা নিখোঁজ হন।

বাংলাদেশ কোস্ট গার্ডের (দক্ষিণাঞ্চল) কর্মকর্তা মাহবুব বলেন, কোস্ট গার্ডের সদস্যরা ডুবে যাওয়া ট্রলারটি ও নিহত খুরশেদের লাশ উদ্ধার করেছে। সূত্র : ইউএনবি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।