গৃহবধূর অশ্লীল ভিডিওধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধূর অশ্লীল ভিডিওধারণ করে চাঁদাদাবীর অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের আকেন উদ্দিন শেখের ছেলে মো: আরিফ শেখ, বহরপুর দড়িপাড়া গ্রামের আবজাল হোসেনের ছেলে কাওসার ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামার গ্রামের মোমিন শেখের ছেলে লিটন শেখ।

বালিয়াকান্দি থানার এসআই অংকুর ভট্টাচার্য্য বলেন, এক গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি মোবাইল ফোনে ধারণ করে তার নিকট চাঁদা দাবি করে অভিযুক্ত ৩ যুবক। একপর্যায়ে ওই গৃহবধূ থানায় এসে গত ১৬ সেপ্টেম্বর অভিযুক্ত লিটন শেখ, অরিফ শেখ ও কাওসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে থানায় ২০১২ সালের পর্ণগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রেক্ষিতে অভিযুক্ত আরিফ শেখ ও কাওসারকে তার বাড়ি থেকে অশ্লীল ভিডিওধারণে ব্যবহার করা মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। তাদের দুজনকে রাজবাড়ী জেলা আদালতে প্রেরণ করা হলে সেখানে তারা দুজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

তিনি আরো বলেন, শনিবার বিকেলে ফরিদপুর জেলার বোয়ালমারী বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামী লিটন শেখকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে রাজবাড়ী জেলা আদালতে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top