ঢাকাTuesday , 7 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র লাইলাতুল ক্বদর আগামী ১ জুন

Link Copied!

সোমবার হিজরি ১৪৪০ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার পবিত্র রমজান মাস গণনা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, আগামী ১ জুন শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল ক্বদর পালিত হবে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ সভাপতিত্ব করেন। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী হাসান আহমেদ, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. খলিলুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীনসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।