ঢাকাSaturday , 27 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এবার কাঁকর মেশানো রসগোল্লা পাঠাব মোদিকে : মমতা

Link Copied!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবার প্রধানমন্ত্রীর জন্য এমন মিষ্টি তিনি পাঠাবেন, যা খেতে গিয়ে তার দাঁত ভেঙে যাবে।

এবার লোকসভা নির্বাচনের আগে থেকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতা মোদির সাথে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার তীব্র বাগযুদ্ধ চলছে। এর মধ্যেই সম্প্রতি অভিনেতা অক্ষয় কুমারকে দেয়া এক সাক্ষাৎকারে মোদি বিরোধী রাজনীতিকদের সাথে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরতে গিয়ে বলেছিলেন, মমতা তাকে রসগোল্লা পাঠান, নিজে পছন্দ করে কোর্তাও পাঠান।

শুক্রবার আসানসোলে নির্বাচনী প্রচারে গিয়ে এ নিয়ে মমতা মুখ খোলেন। তিনি বলেন, ‘বাংলা থেকে রসগোল্লা পাঠাব আমি। তবে সেই রসগোল্লা হবে মাটির তৈরি। তাতে কাঁকর মেশানো থাকবে। লাড্ডুতে যেমন কাজুবাদাম মেশানো থাকে, ঠিক তেমন। তাতে কামড় দিলেই দাঁত ভেঙে যাবে।’

রাজনৈতিক সৌজন্যবোধ থেকে মোদিকে উপহার পাঠান বলে যুক্তি দেখান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি একসময় বিজেপির সাথে জোটেও ছিলেন। তিনি বলেন, ‘উপহার দেয়া-নেয়াই বাংলার রীতি। আম হলে আমরা সবার কাছে পাঠাই। পয়লা বৈশাখে মিষ্টি পাঠাই; কিন্তু ওঁরা সৌজন্য আর রাজনীতির পার্থক্য বোঝেন না। তাই বিষয়টি নিয়ে রাজনীতি করে বেড়াচ্ছেন।’

নীরব মোদির জামিন খারিজ
ইকোনমিক টাইমস জানায়, ভারতের পলাতক ব্যবসায়ী পাঞ্জাব ব্যাংক কেলেঙ্কারির নায়ক নীরব মোদির জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন ব্রিটেনের একটি আদালত। জামিন খারিজ হওয়ার পর কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ মে পর্যন্ত ‘হীরক রাজা’কে কারাগারে রাখা হবে। এরপরই হবে পরবর্তী শুনানি। শুক্রবার লন্ডনের ওয়ান্ডসওর্থ কারাগার থেকে ভিডিও কনফারেন্সে আদালতের সাথে যুক্ত হন নীরব মোদি। জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন আবেদন নাকচ করেন। নিজের পরিচয় দেয়া ছাড়া শুনানিতে কোনো কথা বলেননি নীরব মোদি। আগামী ২৪ মে পর্যন্ত নীরবকে কারাগারে থাকতে হবে। এরপর ৩০ মে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

নীরব মোদি ভারতে ‘ডায়মন্ড কিং’ বা ‘হীরক রাজা’ নামে পরিচিত। প্রতারণা ছাড়াও নীরবের বিরুদ্ধে আরো কয়েকটি অভিযোগ আছে। এক প্রত্যক্ষদর্শীকে খুনের হুমকি দেয়ার পাশাপাশি আরো এক সাক্ষীকে ২০ লাখ রুপি ঘুষ দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পাশাপাশি নীরবের অন্য দেশে পালিয়ে যাওয়ার বিষয়েও আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। এর আগেও তার জামিনের আবেদন খারিজ করেছেন লন্ডনের আদালত। এই নিয়ে তৃতীয়বার তার আবেদন খারিজ হয়ে গেল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।