ঢাকাSaturday , 27 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ককলেট উদ্ধার

Link Copied!

নরসিংদীর পলাশ উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি ককলেট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার খন্দকারের বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে পরিত্যক্ত এই ককলেটগুলো উদ্ধার করে ডাঙ্গা ক্যাম্প পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ।

তিনি জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার খন্দকারের বাড়ির আঙ্গিনার উত্তর পাশে শৌচাগার মেরামত করার জন্য কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিল ওই নেতার ভাতিজা অলিউল্লাহ। পরে মাটির কাটার সময় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ককলেটগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ককলেটগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।