ঢাকাSaturday , 20 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লোহার শিক গরম করে মুসলিম বন্দির পিঠে ‘ওম’ লিখে দিলেন হিন্দু জেল সুপার!

Link Copied!

প্রতিদিনই চলত মারধর ৷ ঠিকমতো খেতেও দেওয়া হত না ৷ এখানেই শেষ নয়, শিক গরম করে পিঠে লিখে দেওয়া হয়েছে ‘‌ওম’৷ জেলের সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে উঠল চরম অভিযোগ।

তিহড় জেলের সুপারের বিরুদ্ধে শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এক বন্দি। তাঁর নাম নাবির। অবৈধ অস্ত্র চোরাচালানের মামলায় জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করার জন্য তাকে পেশ করা হয়েছিল দিল্লির কড়কড়ডুমা আদালতে৷ সেখানেই এই অভিযোগ তোলে নাবির। সকলের সামনেই এরপর নিজের জামা খুলে বিচারপতিকে দেখায় তার পিঠের চিহ্নটি। দেখা যায় প্রায় ছ’‌ইঞ্চি বড় ওই ‘‌ওঁ’‌ চিহ্নটি ওই বন্দির বাঁ–কাঁধের একটু নীচে খোদাই করা।

যদিও সঙ্গে সঙ্গেই এই অভিযোগ অস্বীকার করে জেল কর্তৃপক্ষ। তাদের ব্যাখা যদি জোর করে ওই চিহ্নটি খোদাই করা হত, তাহলে এত সুষ্ঠুভাবে সেটি সম্পন্ন হত না। যদিও বিচারপতি জেল কর্তৃপক্ষের এই বক্তব্যকে বিশ্বাস না করে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তভার তুলে দেওয়া হয়েছে কারা বিভাগের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অব প্রিজনের উপর। রায়ে বিচারপতি বলেন, ‘‌ঘটনার প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। এছাড়া, অন্যান্য বন্দিদের জবানবন্দিও নেওয়া হবে। জেলের বন্দিদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি যাতে অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা হয়, সেই ব্যাপারেও নির্দেশ দেওয়া হল কারা কর্তৃপক্ষকে’‌।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।