ঢাকাSaturday , 20 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Link Copied!

ময়মনসিংহের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুরে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহামুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তারাকান্দা ময়মনসিংহগামী একটি ট্রাক আলালপুরে পৌঁছালে ট্রাকের এক চাকা পাংচার হয়ে যায়।
এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।