ঢাকাThursday , 18 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যা : রহস্য উদঘাটনের দাবি পুলিশের

Link Copied!

বগুড়ার পুলিশ সুপার (এসপি) আশরাফ আলী ভুঞা বৃহস্পতিবার তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ১৪ এপ্রিল রাতে নিহত বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যাকান্ডের রহস্য উদঘাটনের দাবি করেছেন।

এক লিখিত বক্তব্যে তিনি জানান, কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া রাসেল ওরফে বাঙালী (২৮) ও এজাহারভুক্ত আসামি পায়েল শেখকে (৩৮) গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ব্রিফ্রিংয়ে এসপি আরো জানিয়েছেন, গ্রেফতারকৃতরা এই হত্যাকান্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন পর্বের সবকিছু খুলে বলেছে পুলিশের কাছে।

আজ বৃহস্পতিবারই তাদেরকে কোর্টে পাঠিয়ে অধিকতর তদন্তের স্বার্থে তাদেরকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

ব্রিফিংকালে সিনিয়র পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।