ঢাকাThursday , 18 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে দুর্ঘটনায় পর্যটকবাহী বাস : নিহত ২৯

Link Copied!

পর্তুগালের মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে জার্মানির পর্যটকবাহী বাস খাদে পড়ে ২৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনই নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন। খবর বিবিসির।

বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির জাতীয় সংবাদসংস্থা লুসা জানিয়েছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই জার্মানির নাগরিক। এছাড়া একজন ড্রাইভার ও একজন ট্যুর গাইড ছিলেন।

এদিকে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা ইতোমধ্যে মাদেইরা দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।